শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

নিলামে ৪০০ বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা চিত্রকর্ম, বিক্রি প্রায় ৪২ কোটি টাকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.৪১ অপরাহ্ণ
  • ৫০ বার

প্যারিসের পুরোনো এক প্রাসাদের দেয়ালে প্রায় বিস্মৃত অবস্থায় ঝুলছিল ফ্লেমিশ বারোক যুগের কিংবদন্তী শিল্পী পিটার পল রুবেন্সের একটি চিত্রকর্ম। গাঢ় কালো আকাশের পটভূমিতে আলোকময় যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ, এই ক্যানভাস শতাব্দী ধরে লোকচক্ষুর আড়ালে থেকে যায়। রবিবার ফ্রান্সের এক নিলামে ছবিটি বিক্রি হয়েছে ২৯ লাখ ৪০ হাজার ইউরোতে (২.৯৪ মিলিয়ন ইউরো), যা শিল্পের ইতিহাসে নতুন অধ্যায়ের জন্ম দিয়েছে।

১৫৭৭ সালে জন্ম নেওয়া রুবেন্স এই চিত্রকর্মটি তার সেরা সময়ে, ১৬২০–১৬২৫ সালের মধ্যে এঁকেছিলেন বলে অনুমান করা হয়। সম্প্রতি প্যারিসের নিলামকারী প্রতিষ্ঠান ওসেনা এই চিত্রকর্মটি প্রকাশ্যে আনে। নিলামের আগে ক্যানভাসটি সংরক্ষিত ছিল এক অভিজাত প্রাসাদে, যেখানে এটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল।

প্রাথমিকভাবে নিলামকারী প্রতিষ্ঠান আশা করেছিল, চিত্রকর্মটির দাম ১০–২০ লাখ ইউরোর মধ্যে দাঁড়াবে। তবে শেষ পর্যন্ত এটি অনেক চড়া মূল্যে বিক্রি হলো। নিলামের আগে চিত্রকর্মের সত্যতা যাচাই করা হয়। জার্মান শিল্প ইতিহাসবিদ ও রুবেন্স গবেষক নিলস বুটনার নেতৃত্বে বিশেষজ্ঞরা ছবির রং, উপাদান এবং এক্স-রে বিশ্লেষণ করে নিশ্চিত হন যে এটি সন্দেহাতীতভাবে রুবেন্সেরই আঁকা। ক্যানভাসের আকার ১০৫.৫ বাই ৭৩.৫ সেন্টিমিটার এবং এখনও বেশ ভালো অবস্থায় সংরক্ষিত।

একসময় ফরাসি চিত্রশিল্পী উইলিয়াম-আদোলফ বুগেরো এই ক্যানভাসটি কিনেছিলেন এবং তার পরিবারের কাছে সংরক্ষিত ছিল। কিন্তু বংশধরেরা ভুল ধারণা করেছিলেন যে এটি রুবেন্সের মূল কাজ নয়, বরং কোনো সহকারী বা কম পরিচিত শিল্পীর আঁকা। এই ভুল ধারণার কারণে চিত্রকর্মের সম্ভাব্য মূল্য কম ধরা হয়েছিল।

রুবেন্সের চিত্রকর্মের এমন নাটকীয়ভাবে প্রকাশ্যে আসার ঘটনা এবারই প্রথম নয়। ২০০২ সালে তার একটি ছবি রেকর্ড পরিমাণ ৭ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এই ঘটনা প্রমাণ করছে, শিল্পের প্রকৃত মূল্য সময়ের নীরবতা ভেঙে জেগে উঠলে তা সব ধরনের প্রত্যাশাকে ছাপিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com