শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান, পাত্রী কে?

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৪ অপরাহ্ণ
  • ৩৫ বার

দীর্ঘদিন ধরেই নীরব ছিলেন জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নতুন কোনো নাটক বা প্রজেক্টের ঘোষণা না আসায় ভক্ত ও দর্শকদের মধ্যে চলছিল নীরব প্রতীক্ষা। অবশেষে সে নীরবতা ভেঙে আজ সোমবার (২ ডিসেম্বর) ব্যক্তিগত জীবনের এক বড় সুখবর জানালেন ‘বড় ছেলে’ খ্যাত এই নির্মাতা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, বিয়ে করেছেন তিনি।

আরিয়ান তার ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। যদিও কবে বা কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”

পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নববধূর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। আরিয়ান নিজেও জানিয়েছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় সাত বছরের। দীর্ঘ পরিচয়ের পথ পেরিয়ে তারা অবশেষে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে আরিয়ান জানান, বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান এখনো করা হয়নি। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, সহকর্মী এবং বন্ধুদের নিয়ে বড় একটি আয়োজনে বিবাহোত্তর অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাদের।

হঠাৎ করেই বিয়ের খবর প্রকাশ্যে আনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ভক্ত ও সহকর্মীরা নতুন জীবনের সুখী দাম্পত্য কামনা করছেন এই জনপ্রিয় নির্মাতা দম্পতির জন্য।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com