শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

রাশিয়ায় সৈনিক নিয়োগ সিন্ডিকেটে জড়িত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭.৪৩ অপরাহ্ণ
  • ৪২ বার

রাশিয়ায় সৈনিক নিয়োগে জড়িত থাকার অভিযোগে ঢাকায় নিবন্ধিত তিন রিক্রুটিং এজেন্সিকে তলব করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব শিবলী সাদিকের স্বাক্ষরিত নোটিশে এজেন্সিগুলোকে আগামী বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

তলবকৃত প্রতিষ্ঠানগুলো হলো  বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল-১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল-২২৫৩) এবং ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল-৯৭৩)।

এর আগে, ১২ নভেম্বর দৈনিক আমার দেশ-এ প্রকাশিত ‘শ্রম রপ্তানির আড়ালে রাশিয়ায় সৈনিক নিয়োগের সিন্ডিকেট’ শিরোনামের প্রতিবেদনে চারটি প্রতিষ্ঠানের নাম উঠে আসে। তবে ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড’ মন্ত্রণালয়ের অনুমোদিত রিক্রুটিং লাইসেন্সধারী (আরএল) তালিকায় না থাকায় সেটিকে তলবের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, শ্রম রপ্তানির আড়ালে সংঘবদ্ধ একটি চক্র বাংলাদেশি নাগরিকদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠাচ্ছে এবং পৌঁছানোর পর তাদের যুদ্ধক্ষেত্রে সৈনিক হিসেবে অংশ নিতে বাধ্য করছে। নেটওয়ার্কটি মূলত ঢাকার বাইরের ২৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের লক্ষ্য করে কাজ করছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব এজেডএম নুরুল হক বলেন, “আমার দেশ”-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেসব এজেন্সির নাম এসেছে তাদের ডাকা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে এ ধরনের অভিযোগ নতুন উদ্বেগ তৈরি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com