শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩.৪২ অপরাহ্ণ
  • ৭৩ বার

দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ, যিনি ‘বাইকারগার্ল’ নামে বেশি পরিচিত, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৫ বছর।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডেইলি মেইল স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৬ নভেম্বর রামিরেজ গুরুতর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে তিনি দুটি ট্রাকের মাঝখানে পড়ে যান এবং নিয়ন্ত্রণ হারান। এরপর রাস্তার একপাশে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে এবং অন্য পাশ থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।

কলম্বিয়ার পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস জানান, রামিরেজ দুটি গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে রামিরেজ একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছিলেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি আশা করছি যেন ক্র্যাশ না করি, কারণ আমি আমার চশমা ছাড়া মোটরসাইকেল চালাচ্ছি।” স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, বাইক চালানোর সময় তিনি যে চশমা ব্যবহার করতেন সেটি হারিয়ে ফেলেছিলেন।

পরিবহন কর্মকর্তা আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তের মূল লক্ষ্য হলো, কলম্বিয়ার এই ইনফ্লুয়েন্সারের মর্মান্তিক মৃত্যুর জন্য অন্য কোনো চালক দায়ী কি না তা নিশ্চিত করা।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত ও অনুসারীরা শোক প্রকাশ করেছেন এবং রামিরেজের হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com