শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

এভারকেয়ারের পাশে মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন-অবতরণ করবে

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৩.০১ অপরাহ্ণ
  • ৩৯ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে। এ কার্যক্রমকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনও ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ায় সে বিষয়ে সর্তক থাকতে অনুরোধ করেছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, এসএসএফের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের পাশে দুটি নির্দিষ্ট উন্মুক্ত মাঠে এ কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ নিয়মিত ও পরিকল্পিত নিরাপত্তা অনুশীলন এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনা বা গুজবের সম্পৃক্ততা নেই। নিরাপত্তাজনিত কারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা স্থাপনার নিকটবর্তী এলাকায় এমন মহড়া সময়ে সময়ে আয়োজিত হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর হেলিকপ্টারও পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়নে অংশ নেবে। এ কারণে নির্দিষ্ট সময়ে এলাকায় সাময়িক শব্দ বা নড়াচড়া দেখা গেলেও তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সরকারি বার্তায় বিশেষভাবে বলা হয়েছে, এ কার্যক্রমকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী পরিচালিত এ ধরনের হেলিকপ্টার মহড়া নিরাপত্তা মহড়ার মান উন্নয়ন, জরুরি পরিস্থিতিতে সমন্বিত প্রস্তুতি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাইয়ের জন্য গুরুত্ব বহন করে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে স্থানীয় পর্যায়ে এরই মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে, যাতে মহড়ার সময় জনসাধারণের চলাচলে কোনও বিঘ্ন না ঘটে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com