শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ২.৫২ অপরাহ্ণ
  • ৩১ বার

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচন হবে শান্তি, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে। গণতান্ত্রিক অংশগ্রহণ ও সুস্থ রাজনীতির মাধ্যমে জাতি এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।” একই সঙ্গে দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও বিভিন্ন সংকটে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন তিনি।

কোর্স সমাপন উপলক্ষে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে এনডিসি ইতোমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদার ও দূরদর্শী নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন ড. ইউনূস।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানান।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স–২০২৫ এ মোট ৯৬ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮টি দেশের ২৯ জন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৬ জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স–২০২৫ সম্পন্ন করেন।

প্রধান উপদেষ্টার বক্তব্য ও সশস্ত্র বাহিনীর এই অর্জন ঘিরে পুরো অনুষ্ঠানস্থলে ছিল এক অনুপ্রেরণামূলক ও গর্বের আবহ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com