শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪.০০ অপরাহ্ণ
  • ৪৯ বার

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ১০৬টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলায় সংশ্লিষ্ট জেলা ও প্রতিষ্ঠানগুলো হলো: পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর, পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অন্যদিকে, অন্যান্য ধারার ৭৫টি মামলার সংশ্লিষ্ট স্থানগুলো হলো: পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা, পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ মামলাসমূহ তদারক করছেন। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতি প্রদানের জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com