দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, দেশে ছুটি কাটাতে এসে প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়া। তবে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
বুধবার (৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল টিকিট ক্রয়-বিক্রয়ের নামে প্রবাসীদের হয়রানি ও প্রতারণার ঘটনা ঘটাচ্ছে। এই প্রেক্ষিতে বৈধভাবে মোবাইল আমদানি ও ব্যবহার সহজ করতে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে:
বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারীরা সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবেন।
বিএমইটি কার্ড না থাকলে নিজের ব্যবহারের ফোনের সঙ্গে অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে।
বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে।
বিদেশ থেকে পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করা হবে।
মোবাইল সিমের ইলেকট্রনিক নো ইউর কাস্টমার (ইকেওয়াইসি) এবং আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) রেজিস্ট্রেশন ডেটা সুরক্ষার নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
সচেতন থাকার জন্য প্রবাসীদের বলা হয়েছে, নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করুন, যাতে কোনো ধরনের সাইবার অপরাধ বা অনলাইন জুয়া ও প্রতারণার ঝুঁকি এড়ানো যায়।
সরকার আশা করছে, এই পদক্ষেপ প্রবাসী ও দেশের মোবাইল শিল্পের জন্য সহায়ক হবে।
Leave a Reply