এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির স্ত্রী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার বিলাসবহুল ফ্যাশন সেন্সের জন্য সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি হাতে বহন করেছেন এক বিরল ‘হার্মিস হিমালয় বার্কিন’ ব্যাগ, যা মুহূর্তেই নজর কেড়েছে।
এই ব্যাগটির মূল্য প্রায় ৪ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকার বেশি। বিশেষত্ব হলো, ব্যাগটির চার নাতি-নাতনির আদ্যক্ষর ‘এ, কে, পি, ভি’ ১৮ ক্যারেট সোনার অলংকরণে সজ্জিত, যেখানে উচ্চমানের হীরা এবং বিরল প্যারাইবা পাথর ব্যবহার করা হয়েছে। প্যারাইবা পাথরের ‘নিয়ন নীল’ দীপ্তি খুবই দুর্লভ; প্রতি ১০ হাজার হীরার মধ্যে মাত্র একটি পাওয়া যায়। চার অক্ষরের অলঙ্করণে প্রায় ২০ হাজার ডলার খরচ হয়েছে।
ব্যাগটির নির্মাণে ব্যবহার করা হয়েছে নাইলোটিকাস কুমিরের চামড়া এবং প্যালাডিয়াম হার্ডওয়্যার। ক্রিস্টিজ নিলাম সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর মাত্র এক বা দুইটি ডায়মন্ড হিমালয় বার্কিন তৈরি হয়।
নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহে রয়েছে হার্মিস, স্নেল, গোয়ার্ড এবং জিমি চু-এর নানা দামী ব্যাগ, যার মধ্যে এই হার্মিস হিমালয় বার্কিন ব্যাগ সবচেয়ে বিরল ও আকর্ষণীয়। আনুমানিক দাম প্রায় ৯ কোটি টাকা।
এই ব্যাগের মাধ্যমে নীতা আম্বানি তার বিলাসবহুল ফ্যাশন সেন্সের অনন্য পরিচয় ও ব্যক্তিগত সংগ্রহের বৈচিত্র্য আবারও তুলে ধরেছেন।
Leave a Reply