শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বিধ্বস্ত গাজায় গণবিয়ে

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫.১১ অপরাহ্ণ
  • ১৩ বার

প্রায় দুই বছরের যুদ্ধের ধ্বংসযজ্ঞে স্তূপে পরিণত গাজা উপত্যকা এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরার চেষ্টা করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সেখানে আয়োজন করা হয় গণবিয়ে, যেখানে ৫৪ দম্পতি একসঙ্গে নতুন জীবন শুরু করেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

২৭ বছর বয়সী ফিলিস্তিনি নারী ইমান হাসান লাওয়া ঐতিহ্যবাহী ফিলিস্তিনি প্রিন্টের পোশাক পরে ছিলেন। তার স্বামী হিকমত লাওয়া স্যুট পরে ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশ দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছিলেন। অন্যান্য দম্পতিও একই পোশাকে লাইনে অবস্থান করছিলেন।

ইমান লাওয়া বলেন, “যা কিছু ঘটে গেছে, তাকে পেছনে ফেলে আমরা এক নতুন জীবন শুরু করব। আল্লাহর ইচ্ছায়, এটিই হবে যুদ্ধের সমাপ্তি।”

ইসরাইলের হামলার কারণে গাজার ২০ লাখ বাসিন্দার মধ্যে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিকমত লাওয়া বলেন, “আমরা বিশ্বের অন্যান্য অংশের মতোই সুখী হতে চাই। আমি একটি বাড়ি, একটি চাকরি এবং অন্য সবার মতো থাকার স্বপ্ন দেখতাম। আজ, আমার স্বপ্ন হল বসবাসের জন্য একটি তাঁবু খুঁজে বের করা।” তিনি আরও বলেন, “জীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু আমরা যেমন আশা করেছিলাম তেমনটি নয়।”

গণবিয়েতে অর্থায়ন করেছে আল ফারেস আল শাহিম সংগঠন। সংগঠনটি দম্পতিদের অল্প পরিমাণ অর্থ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে যাতে তারা একসাথে নতুন জীবন শুরু করতে পারে।

এভাবেই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষরা নিরন্তর চ্যালেঞ্জের মুখে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com