শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য বচ্চন পত্নীর

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬.০১ অপরাহ্ণ
  • ৭৪ বার

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের ধারণা এখন পুরানো হয়ে গেছে এবং তিনি চান না তাঁর নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক। জয়া বলেন, জীবনকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জয়া বচ্চন উই দ্য উইমেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি অমিতাভকে জিজ্ঞাসা করিনি যে তিনি বিয়ে সম্পর্কে কী মনে করেন। হয়তো তিনি বলবেন এটি তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।” তিনি আরও স্বীকার করেন যে, আজকের দিনেও তাঁর বিয়ে সম্পর্কে আলাদা ভাবনা থাকলেও প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

জয়া এবং অমিতাভ বচ্চনের প্রেমকাহিনীও এই প্রজন্মের জন্য সবসময় আকর্ষণের বিষয়। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটেই তাদের প্রথম দেখা হয়েছিল এবং ‘এক নাজর’ ছবির শুটিংয়ের সময় দু’জনের মধ্যে প্রেমের শুরু হয়। ১৯৭৩ সালে মাত্র এক রাতের আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন তারা। সেই রাতেই তারা লন্ডন ট্রিপে যান। তাদের দুই সন্তান—কন্যা শ্বেতা বচ্চন (১৯৭৪) এবং পুত্র অভিষেক বচ্চন (১৯৭৬)।

জয়া বচ্চন বলেন, “পুরোনো ক্ষত নিয়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না।” তিনি উল্লেখ করেন যে, এই দীর্ঘ যাত্রার মধ্যেও প্রেম, বিশ্বাস এবং পারস্পরিক সমঝোতা সবসময় তাদের সম্পর্কের মূল ভিত্তি হয়ে এসেছে।

অমিতাভ-জয়ার জুটি শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই নয়, চলচ্চিত্রেও দর্শকের প্রিয়। অভিমান (১৯৭৩), চুপকে চুপকে, মিলি, শোলে (১৯৭৫), সিলসিলা (১৯৮১) এবং কাভি খুশি কাভি গম (২০০১) চলচ্চিত্রে তাদের রোমান্টিক জুটি দর্শকদের মনে অমর হয়ে আছে।

বর্তমানে জয়া বচ্চন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছে, আর অমিতাভ বচ্চন বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান সঞ্চালনা করছেন।

জয়া বচ্চনের সাম্প্রতিক মন্তব্য আবারও প্রমাণ করে যে, তিনি পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করতে কোনো দ্বিধা অনুভব করেন না এবং বিয়ের প্রচলিত ধারনার বাইরে জীবনকে উপভোগ করতে উৎসাহী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com