রাজধানীতে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ, লাইনের তারে একটি ঘুড়ি আটকে যায়। বুধবার (৩ ডিসেম্বর) মেট্রোরেল কর্তৃপক্ষ আগারগাঁওসহ অন্যান্য স্টেশন থেকে মাইকিং করে যাত্রীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রী বিপ্লব কিশোর সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোর কর্তৃপক্ষ ট্রেন বন্ধ থাকার তথ্য জানিয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, নিরাপত্তাজনিত কারণে লাইনের তারে ঘুড়ি আটকে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।
এর আগে গত রোববার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে উঠে পড়ার কারণে মেট্রোরেল কিছু সময় বন্ধ রাখা হয়েছিল। এছাড়া, গত মঙ্গলবারও লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকায় মেট্রোরেল ২০ মিনিট বন্ধ রাখতে হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ করেছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লাইনের ওপর বা ট্রেনের ছাদে ওঠা থেকে বিরত থাকুন এবং নিয়মিত মাইকিং শুনে চলাচল পরিকল্পনা করুন।
Leave a Reply