শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

যে ঘটনা বদলে দিয়েছিল ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার জীবন

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪.৩৯ অপরাহ্ণ
  • ৪১ বার

‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জয়ের আনন্দ উপভোগ করছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তবে ২০২৪ সালে প্রথমবারের মতো পিতৃত্বের অভিজ্ঞতা তাঁকে আরও সমৃদ্ধ করেছে। তার পুত্রসন্তানের নাম ‘বরদান’, যেটি তাঁর স্ত্রী শীতল ভালোবাসা দিয়ে রেখেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, সন্তানের জন্মের সময়কার মুহূর্তগুলো তাঁর জীবনদর্শন চিরতরে বদলে দিয়েছে। তিনি বলেন, “একজন সন্তানের বেড়ে ওঠায় বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু মায়ের ভূমিকা ভাষায় প্রকাশ করা অসম্ভব। শীতলকে আমি দশ বছর ধরে চিনি, কিন্তু গর্ভাবস্থার সময় তাকে দেখে আমার ভালোবাসা অন্য স্তরে পৌঁছে যায়।”

বিক্রান্ত শীতলের ৩০ ঘণ্টার প্রসব যন্ত্রণা, শরীরের পরিবর্তন এবং মাতৃত্বের শক্তি প্রত্যক্ষ করে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তিনি বলেন, “বরদানের আগমন যেন আমাদের জীবনে এক নতুন আশীর্বাদ। শীতল আমার জীবনের সবচেয়ে বড় শক্তি; ওর সঙ্গ না পেলে আমি আজ যে মানুষ, তা হতে পারতাম না।”

তিনি আরও বলেন, “আমার জীবনের অভিযোগগুলো শীতলই মুছে দিয়েছে। কখনো কমিটমেন্ট নিয়ে দ্বিধায় ভুগিনি, তার পুরো কৃতিত্বই ওর।”

টেলিভিশন দিয়ে অভিনয়জীবন শুরু হলেও বিক্রান্ত বড়পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। তাঁর দারুণ অভিনয়শৈলী ‘টুয়েলভথ ফেল’-এ জাতীয় পুরস্কার এনে দিয়েছে, যা তাঁর ক্যারিয়ারের এক ঐতিহাসিক অর্জন হিসেবে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com