শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

যে সিনেমা মুক্তির আগে পর্যালোচনা করবে সেনাবাহিনী!

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪.৪১ অপরাহ্ণ
  • ৪০ বার

ভারতীয় সেনাবাহিনীর অনুমোদন ছাড়াই মুক্তি পাবে না স্পাই–অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’। দিল্লি হাইকোর্ট শহীদ মেজর মোহিত শর্মার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিনেমাটির মুক্তি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

২৯ নভেম্বর মেজর মোহিত শর্মার পরিবার হাইকোর্টে আবেদন জানায়, সিনেমার কাহিনি ২০০০ সালে পাকিস্তানে মেজর মোহিত শর্মারের জীবন ও গুপ্তচর অভিযানের সঙ্গে মিল রয়েছে। তারা অভিযোগ করেছেন যে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর সিংয়ের লুকও মেজর শর্মারের সাথে সাদৃশ্যপূর্ণ। পরিবারটি দাবি করেছে, শহীদের জীবন অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনগতভাবে অসম্মানজনক। তারা সিনেমার মুক্তির আগে সেনাবাহিনীর পর্যালোচনা ও অনুমোদন চেয়েছেন।

হাইকোর্ট সোমবার (১ ডিসেম্বর) নির্দেশ দিয়েছেন, সিনেমাটি ভারতীয় সেনাবাহিনী পর্যালোচনা করবে। সেনাবাহিনীর সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত সিনেমার সেন্সর ছাড়পত্র দেওয়া হবে না। বর্তমানে ‘ধুরন্ধর’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এবং সেনাবাহিনীর পর্যালোচনার পর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিনেমার পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, সিনেমাটি মেজর মোহিত শর্মারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত নয়। তিনি বলেন, “এমন সাহসী সৈনিকের জীবন নিয়ে সিনেমা নির্মাণের জন্য অবশ্যই পরিবারের অনুমতি নেওয়া প্রয়োজন। সিনেমার উদ্দেশ্য ইতিহাসের অপ্রকাশিত নায়কদের তুলে ধরা, যারা সমাজের মূলধারায় আসে নি।”

‘ধুরন্ধর’ সিনেমাটি সাহসী সৈনিকদের কাহিনি নিয়ে নির্মিত, যারা সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও সাধারণ মানুষের কাছে পরিচিত নয়। মূলত এটি ৫ ডিসেম্বর মুক্তির কথা ছিল, তবে সেনাবাহিনীর পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত মুক্তি স্থগিত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com