ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, স্বচ্ছ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের বিকল্প নেই।
তিনি বলেন, দেশের স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই এবং স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।
নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন, বিগত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য সকলের দায়িত্ব রয়েছে।
ভোটের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
Leave a Reply