ফরিদপুরের সদরপুরে একটি বাড়ির দরজার ভেতরে আটকে পড়া দুই শিশুকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর থানাধীন খালাসীডাঙ্গি বাবুরচর এলাকার এক কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন দিয়ে জানান, তার সাড়ে তিন বছর ও দেড় বছর বয়সী দুই শিশুসন্তান ঘরের ভিতরে দরজা লক হয়ে আটকে পড়েছে। দরজাটি ছিল পুরু স্টিলের, যা শিশুদের পক্ষে ভাঙা সম্ভব নয়।
কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার, এবং বিষয়টি দ্রুত সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। উদ্ধার কার্যক্রম তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে শিশুগুলোকে নিরাপদে উদ্ধার করেন। কোনও ধরনের শারীরিক আঘাত বা জটিলতা ছাড়াই শিশু দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়।
Leave a Reply