বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ২.১১ অপরাহ্ণ
  • ১১৩ বার

ঋণের ভারে ন্যুব্যুস্ত রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)–কে আনুষ্ঠানিকভাবে নিলামে তুলতে যাচ্ছে পাকিস্তান সরকার। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই বহুল আলোচিত নিলাম। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, নিলাম প্রক্রিয়ার প্রতিটি ধাপই স্বচ্ছতার জন্য জাতীয় সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। খবর ডন পত্রিকার।

সরকার জানায়, লোকসান কমানো এবং নতুন অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএ’র ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭০০ কোটি ডলারের ঋণচুক্তির শর্ত পূরণ করতেই মূলত এই বেসরকারিকরণ উদ্যোগ নেওয়া হয়েছে। গত দুই দশকের মধ্যে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

ইতোমধ্যে নিলামে অংশ নিতে চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচনা করা হয়েছে। এগুলো হলো লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পিআইএ একসময় বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন ছিল। প্রতিষ্ঠানটির ‘হারানো সম্মান’ ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক মানে পুনর্গঠনের লক্ষ্যেই সরকার দ্রুততার সঙ্গে বেসরকারিকরণ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তিনি আরও বলেন, সক্ষমতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে পাকিস্তানের একটি সংসদীয় কমিটি জানিয়েছিল যে নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারিকরণ সম্ভব হতে পারে। তবে নির্ধারিত সময়ে কাজটি শেষ না হওয়ায় নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়। সম্প্রতি জাতীয় পরিষদের বেসরকারিকরণ সংক্রান্ত কমিটি দ্রুত নিলাম সম্পন্ন করার আহ্বান জানায়।

একসময় আন্তর্জাতিক আকাশে দাপট থাকা পিআইএ ইউরোপে ফ্লাইট পুনরায় চালু করেছে চলতি বছরের জানুয়ারিতে। নিরাপত্তাজনিত কারণে প্রায় চার বছর এয়ারলাইন্সটির ওপর ইইউ নিষেধাজ্ঞা বহাল ছিল। এর আগে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের প্রস্তাব ন্যূনতম মূল্যসীমা ৩০৫ মিলিয়নের তুলনায় অনেক কম হওয়ায় পিআইএ বিক্রির প্রচেষ্টা ব্যর্থ হয়। তখন প্রতিষ্ঠানের ঋণ, অতিরিক্ত কর্মীসংখ্যা ও কম নিয়ন্ত্রণক্ষমতা নিয়ে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

সরকার আশা করছে, চলমান নিলামের মধ্য দিয়ে পিআইএ নতুন মালিকানায় ঢেলে সাজানো সম্ভব হবে এবং হারানো সুনাম আবার ফিরিয়ে আনা যাবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com