বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৯ অপরাহ্ণ
  • ১০৭ বার

সাবেক লাক্স সুন্দরী ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

২০১০ সালের চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সোহানিয়া আলোচনায় আসেন। সেরা দশে স্থান পাওয়ার পাশাপাশি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ খেতাব অর্জন করেন তিনি। শোবিজ অঙ্গনে কিছু কাজ করলেও নিয়মিত ছিলেন না। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের ব্যস্ততায় শোবিজ থেকে দূরে সরে যান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্রী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে দেশের ৭৭টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যেই নীলফামারীর ছয় উপজেলার তিনটিতে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় দায়িত্ব পেয়েছেন সোহানিয়া। আজ ৪ ডিসেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। অল্প বয়স থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দিয়ে আসা সোহানিয়া ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। স্কুল-কলেজে নিয়মিতভাবেই মেধাবীদের তালিকায় তার নাম ছিল।

লাক্স সুন্দরী থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব—তানজিয়া আঞ্জুম সোহানিয়ার এই যাত্রা তরুণ প্রজন্মের কাছে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com