বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ক্লিয়ারেন্স পেলেই চলে আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: ঢাকাস্থ দূতাবাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩.৩০ অপরাহ্ণ
  • ৬৮ বার

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। ঢাকায় কাতারের দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাতারের অমির অনুমোদন দিয়েছেন, এবং চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেবে। এ ব্যাপারে কাতার দূতাবাস ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে।

আসাদ রাহমান বলেন, “এটি চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ডাক্তাররা যদি সব ঠিক মনে করেন এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স দেন, তখন আমাদের ফ্লাইট চলবে।”

বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং সম্প্রতি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের মাধ্যমে লন্ডনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com