বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনবার সরাসরি ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের সময় বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান দ্য নিউজকে বলেন, “আমাদের জাতীয় এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে।”
হাইকমিশনার আরও জানান, ফ্লাইট পরিচালনার সময় ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে, যেমনভাবে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে।
যদিও পাকিস্তান এই মুহূর্তে ভারতের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে, ফলে পাকিস্তানের কোনো বিমান সংস্থার ঢাকা ফ্লাইট চালানোর সম্ভাবনা খুব সীমিত।
তিনি এসময় উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, সংযোগ ও সহযোগিতার সম্ভাবনা বড়, তবে সীমিত প্রবেশাধিকার, সীমান্ত-সংক্রান্ত বিধিনিষেধ ও আঞ্চলিক রাজনীতি এখনো অর্থনৈতিক বৃদ্ধির পথে বড় বাধা হিসেবে রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সম্ভাবনা থাকলেও প্রবেশাধিকারের সীমাবদ্ধতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
Leave a Reply