প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আগের নির্বাচনের প্রহসন ও তামাশা থেকে বেরিয়ে আসতে হবে এবং আগামী নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
ড. ইউনূস বলেন, “নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন এগুলো আমাদের থেকে দূরে রাখতে হবে। এ দূরত্ব অতিক্রম করাই আমাদের লক্ষ্য।”
তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। এতে কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, “এবারের নির্বাচন সাধারণ রুটিন নির্বাচন নয়। এটি গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের নির্বাচন।”
প্রধান উপদেষ্টা বলেন, “এটি এমন নির্বাচন হবে যা বিদেশি পর্যবেক্ষকরা স্মরণ করবে এবং বারবার বলবে এ ধরনের নির্বাচন আমরা কখনো দেখিনি। আমাদের লক্ষ্য হলো একটি দৃষ্টান্ত স্থাপন করা।”
Leave a Reply