বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

পাকিস্তানে দূতাবাস বন্ধ করবে ফিনল্যান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৫৪ অপরাহ্ণ
  • ৬৬ বার

কৌশলগত ও কার্যনির্বাহী কারণ দেখিয়ে পাকিস্তান, আফগানিস্তান এবং মিয়ানমারে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের মধ্যেই ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত তিনটি দূতাবাস আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হবে।

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, সীমিত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং সামগ্রিক কৌশলগত মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাসগুলো বন্ধের সিদ্ধান্ত প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে অনুমোদিত হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যে, তিন দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম শেষ করে ২০২৬ সালের মধ্যেই দূতাবাসগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

ফিনল্যান্ড এর আগে ২০১২ সালে বাজেট সংকটের কারণে পাকিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করেছিল। পরে নিরাপত্তা ও কূটনৈতিক প্রয়োজন বিবেচনায় ২০২২ সালে ইসলামাবাদে দূতাবাসটি পুনরায় চালু করা হয়। তবে মাত্র চার বছরের মাথায় আবারও দূতাবাস বন্ধ করতে যাচ্ছে দেশটি।

উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সুইডেনও ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা উভয় দেশের সাম্প্রতিক সিদ্ধান্তে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com