বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ভক্তদের অপেক্ষায় রাখলেন রাশমিকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩.১৪ অপরাহ্ণ
  • ৮৩ বার

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা সম্প্রতি তাঁর বাগদান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন। দীর্ঘদিন চুপ থাকার পর থাম্মা সিনেমার প্রচার অনুষ্ঠানে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে রাশমিকার মন্তব্য, “সবাই বিষয়টা জানে,” অনেকের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।

তবে বিয়ের বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “বিয়ে নিয়ে আমি এখনই কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চাই না। যখন বলার সময় হবে, তখন বলব।” অর্থাৎ ভক্তদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য তিনি সময় নিতে চান।

সংবাদ সূত্র অনুযায়ী, রাশমিকা ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু করেছেন এবং সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে উদয়পুরও ভ্রমণ করেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে হায়দরাবাদে গোপনে বাগদান সম্পন্ন হয়েছে বলে খবর রয়েছে।

রাশমিকা এবং বিজয়ের সম্পর্কের সূত্রপাত ২০১৮ সালের গীতা গোবিন্দম এবং ২০১৯ সালের ডিয়ার কমরেড সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই। চলতি বছরের আগস্টে তাঁরা একসঙ্গে নিউইয়র্কের ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া ‘ভারত বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতির কারণে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com