বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ভারতের সঙ্গে নতুন সামরিক চুক্তি অনুমোদন করল রাশিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৩.১৭ অপরাহ্ণ
  • ১৪২ বার

দুদিনের সফরে ভারতে পৌঁছাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে।

চুক্তি অনুযায়ী, দুই দেশের সামরিক বাহিনী পরস্পরের লজিস্টিক্যাল সুবিধা ব্যবহার করতে পারবে, অর্থাৎ এক দেশের সেনারা অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে সক্ষম হবেন।

পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন পুতিন। এই সফরে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে।

চুক্তির বিস্তারিত অনুযায়ী, রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা ‘রেলোস’ চুক্তি গত ১৮ ফেব্রুয়ারি সই হয়েছিল। তবে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাশিয়ার ‘স্টেট ড্যুমা’-র অনুমোদন পেল এটি।

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তিটি অনুমোদনের জন্য ড্যুমা-তে পাঠান। ‘স্টেট ড্যুমা’র স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন সভার শুরুতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে ‘সার্বিক ও কৌশলগত’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সম্পর্ককে রাশিয়া যথেষ্ট গুরুত্ব দেয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com