বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

সৌদিতে চলচ্চিত্র উৎসব, আলো ছড়াবেন ঐশ্বরিয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫.৩৬ অপরাহ্ণ
  • ৭৯ বার

মধ্যপ্রাচ্যের সিনেমা খাত আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য নিয়মিত উৎসব আয়োজন করছে। সেই ধারার অন্যতম আলোচিত আয়োজন রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যা সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে। আগামীকাল (৪ ডিসেম্বর) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে উৎসবের পঞ্চম আসর।

উদ্বোধনী ছবি হিসেবে রয়েছে রোয়ান আথালের ‘জায়ান্ট’। ছবিটি ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনকাহিনী নিয়ে নির্মিত। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)। উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে এই দুই চরিত্রের সম্পর্কই প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা।

এবারের ফেস্টিভ্যালে মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি ছবি, যার অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে রয়েছে সৌদি আরবের অস্কার-প্রেরিত ‘হিজরা’ এবং ফিলিস্তিনি পরিবারকেন্দ্রিক ‘অল দ্যাটস লেফট অব ইউ’। প্রধান জুরি হিসেবে থাকবেন অস্কারজয়ী পরিচালক শন বেকার।

বিশেষ প্রদর্শনীতে থাকবে তিউনিসিয়ার অস্কার-মনোনীত ‘দ্য ভয়েস অব হিন্দ রজাব’ এবং স্পেনের ‘সিরাত’। আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’, আর আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে ‘আনএনআইডেন্টিফায়েড’ ও আনেমারি জাসিরের ‘প্যালেস্টাইন ৩৬’। এছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে আন্তর্জাতিকভাবে আলোচিত আরও ১২টি ছবি।

এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকবে। বিগত বছরের মতো এবারও বলিউডের উপস্থিতি থাকবে; আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন ঐশ্বরিয়া রাই। নতুন সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌদি চলচ্চিত্র অগ্রদূত ফয়সাল বালতিউর।

২০২৪ সালে ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন, এবারে লক্ষ্য ৪০ হাজার দর্শককে যুক্ত করা। উৎসব আরও আকর্ষণীয় করতে আউটডোর সিনেমা, পরিবারকেন্দ্রিক আয়োজন এবং ১০–১৬ বছর বয়সী তরুণ নির্মাতাদের জন্য ‘ভয়েসেস অব টুমোরো’ উদ্যোগ চালু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com