বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মোবাইল ফোন নিবন্ধনের সময় বাড়লো ৩ মাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৪.৩৬ অপরাহ্ণ
  • ১২০ বার

দেশে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময় তিন মাস বাড়ানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে যারা নিজের ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তারা চাইলে আগামী বছরের ১৫ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হবে। এ উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ করা হবে এবং দেশে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।

প্রথমে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবিতে তা ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিটিআরসি জানিয়েছে, এই সময়ের মধ্যে অনিবন্ধিত ফোন নিবন্ধন না হলে তা বন্ধ করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com