বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

বিয়ের আগে দুই বছর ‘লিভ ইন’ করার কারণ জানালেন তারকা দম্পতি

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬.১৯ অপরাহ্ণ
  • ৯৩ বার

গেল বছরের শেষের দিকে বিয়ে করেন বলিউড তারকা কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাট। এক বছরের মাথায় তারা উপলব্ধি করেছেন, বিয়ের আগে লিভ-ইনে থাকা ভালো। সম্প্রতি করণ জোহরের শোয়ে অতিথি হয়ে এই দম্পতি তাদের জীবনের গল্প শেয়ার করেন।

পুলকিত জানান, বিয়ের পর তাদের জীবন এখন খুব সুন্দর। “আমরা শুধু স্বামী-স্ত্রী নই, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু এবং রুমমেটও। এই বন্ধুত্বই আমাদের সম্পর্ককে সবসময় নতুন রাখে,” বলেন তিনি। কৃতি যোগ করেন, “আমি পুরোপুরি বিয়ের পক্ষে। ভালোবাসা পেলে সেটাকে ধরে রাখার জন্য সব চেষ্টা করা উচিত। আমি এই বিশ্বাসেই আস্থা রাখি।”

বিয়ের আগে টানা দুই বছর লিভ-ইনে ছিলেন এই দম্পতি। পুলকিত বলেন, “এই কারণে আমরা দু’জনেই বিয়ের আগে একসঙ্গে থাকার পক্ষে। এতে একে অপরকে ভালোভাবে বোঝা যায়। আমরা প্রায় দু’বছর লিভ-ইন সম্পর্কে ছিলাম।” কৃতি বলেন, “কোভিডের সময় আমরা একসঙ্গে ছিলাম, তবে আলাদা বাড়িতে। কোভিডের পর আমরা ঠিকভাবে একসঙ্গে থাকতে শুরু করি। এমন একটা বাড়ি নিয়েছিলাম, যেটা শুধু ওর বা আমার নয়, ওটা আমাদের দু’জনেরই বাড়ি।”

বর্তমানে কৃতি ও পুলক সমানতালে ব্যস্ত। পুলকিতের মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি ‘রাহু কেতু’, আর কৃতির মুক্তি প্রতীক্ষিত ছবির নাম ‘রিস্কি রোমিও’। এই ব্যস্ততা সত্ত্বেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একে অপরের প্রতি সমর্থন তাদের বিয়ের সম্পর্ককে সুদৃঢ় রাখছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com