বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
ফ্লাশের সময় কমোডের ঢাকনা তুলে রাখা উচিত নাকি নামিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের সমর্থনের ব্যাখ্যা দিলো প্রেস উইং আপিল শুনানির শেষ দিন আজ, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন বিয়ে করলেই মিলবে বিশাল অনুদান, সন্তান জন্ম দিলে দ্বিগুণ! মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

হাদির ওপর হামলার ঘটনায় আমার মাথায় বাজ পড়েছে: সিইসি

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৮ অপরাহ্ণ
  • ১১৫ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সিইসি বলেন, “আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে—আমার মাথার ওপর বাজ পড়েছে। এটি অত্যন্ত দুঃখজনক।”

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে অটোরিকশার কাছে গিয়ে তাকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশনের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এই হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকে নির্বাচন কমিশন (ইসি) পরিস্থিতি পর্যালোচনা করেছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

সিইসি এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং নির্বাচনী পরিবেশে নাগরিক ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেছেন। ঘটনা দেশের নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর নতুন করে সতর্কবার্তা জারি করেছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2019, All rights reserved.
Design by Raytahost.com